কানপুরে বাংলাদেশ-ভারত ম্যাচ বন্ধ

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্ট

বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্ট © সংগৃহীত

আলোকস্বল্পতার কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্ট আপাতত বন্ধ করা হয়েছে। খেলার বন্ধের আগ পর্যন্ত ৩৫ ওভার ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ আর মুশফিকুর রহিম উইকেটে আছেন ৬ রান নিয়ে।

বৃষ্টির কারণে কানপুরে প্রথমদিনের খেলা নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। তবে এক ঘণ্টা পর খেলা শুরু হলেও প্রথম সেশন নির্বিঘ্নে কেটেছে। মধ্যাহ্নবিরতির সময় শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলাও একটু দেরিতে শুরু হয়।
 
কানপুরে আজ (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় সেশনের খেলা শুরু করতে হয় ফ্লাডলাইট জ্বালিয়ে। তবে ধীরে ধীরে আলো এতই কমতে থাকে যে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হন আম্পায়াররা।  
 
খেলা বন্ধ হওয়ার আগে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। ৪০ রান করা মুমিনুলের সঙ্গে উইকেটে আছেন মুশফিকুর রহিম। 
 
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।  
 
জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তাকেও ফেরান আকাশ দীপ। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ণবিরতির পরপর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত। 

ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬