সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি

২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১০ PM
সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি

সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি © ফাইল ছবি

৫ই আগস্ট গণ-অভ্যুত্থানে বিদায় নেওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে তার ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। এ অবস্থায় সাকিবের দেশে আসা নিয়ে নিরাপত্তা শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস কনফারেন্সে টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। ওই প্রেস কনফারেন্সে এও জানালেন, অক্টোবরে শেষ টেস্ট খেলতে চান দেশের মাটিতে। দেশের সমর্থকদের সামনে। তবে সেজন্য চান নিরাপত্তা।

নিরাপত্তা চেয়ে সাকিব বলেন, ‘‘আমি দেশে গিয়ে যেন খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল রাখছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

সাকিব বক্তব্যের ঘণ্টাখানেক পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এলেন সংবাদ সম্মেলনে। বোর্ড সভা শেষে কথা বললেন সাকিবের অবসর আর নিরাপত্তা নিয়ে। সেখানেই জানালেন, এমন কিছু ক্রিকেট বোর্ডের হাতে নেই, ‘আমি তো আসলে কোনো এজেন্সি না। এটা বিসিবির হাতে না। সরকারের কাছ থেকে আসতে হবে নিরাপত্তা। দুই ধরনের নিরাপত্তা আছে। একটা মামলার, আরেকটা হচ্ছে সমর্থকদের।’

তার সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে ফারুক বলেন, ‘সাকিব কঠিন সময় পার করছে জীবনে। খুব বেশি কিছু না বলি। টেস্ট সে খেলতে চেয়েছিল। ঢাকা থেকে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি।’

সাকিবের নিরাপত্তার ব্যাপারটি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে বলেই মনে করেন ফারুক, ‘নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চপর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনো এজেন্সি না, পুলিশ না, র‍্যাব না। সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে।’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬