কেইনের হ্যাটট্রিক, মুসিয়ালার দ্রুততম গোল

১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
বায়ার্নের গোল উদযাপন

বায়ার্নের গোল উদযাপন © ব্লিচার রিপোর্ট ফুটবল

মাত্র তিনদিন আগেই জাতীয় দলের হয়ে জোড়া গোল করে শততম ম্যাচ রাঙিয়েছেন হ্যারি কেইন। এবার নিজের ক্লাব বায়ার্ন মিউনিখে এসে হ্যাটট্রিক করলেন ইংলিশ ফুটবলার। জার্মান বুন্দেসলিগায় কেইনের হ্যাটট্রিকের দিনে হোলস্টেইন কিয়েলকে ৬-১ গোলে উড়িয়ে গোল উৎসব করেছে বায়ার্ন।

ম্যাচের মাত্র ১৪ সেকেন্ডে মাঠে আসা দর্শকরা কিছু বুঝে উঠার আগেই জামাল মুসিয়ালার গোল। এই তরুণ ফরোয়ার্ডের ১৪ সেকেন্ডে করা গোলটি বুন্দেসলিগা ইতিহাসের তৃতীয় দ্রততম। এরপর ম্যাচ জুড়েই গোলের বন্যা দেখেছে পুরো স্টেডিয়াম। যার মূল নায়ক হ্যারি কেইন। হ্যাটট্রিক করেছেন ইংলিশ এই তারকা। একই সাথে গোলের দেখা পেলেন বুন্দেসলিগার ১৮ টি দলের সবকটির বিপক্ষেও। মুসিয়ালার পাশাপাশি এই ম্যাচে একবার করে জালের দেখা পেয়েছেন রেমবার্গ ও মাইকেল ওলিস।

আরও পড়ুন: ভিনি-এমবাপ্পের দুই পেনাল্টিতে জয় রিয়ালের

দাপুটে এ জয়ে চার ম্যাচের চারটিতে জিতেই লীগ টেবিলে শীর্ষে উঠে এল ভিনসেন্ট কোম্পানি শিষ্যরা। অন্যদিকে বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন। হফেনহেইমের মাঠে জাবি আলোনসোর দলের জয় ৪-১ গোলের। বড় জয়ে জোড়া গোল করেছেন বোনিফাসে। এ ছাড়া লেভারকুসেনের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেছেন টেরিয়ের এবং ভাইরটজ। হফেনহেইমের একমাত্র গোলটি বেরিশার।

ট্যাগ: ফুটবল
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২ অক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ার লিমিটেডে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত সফরে তারকায় ঠাসা স্কোয়াড ঘোষণা উরুগুয়ের
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৯০০ শয্যার হাসপাতালে ৫০০ শয্যার জনবল, রোগী ভর্তি সাড়ে ৩ হা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬