আর কখনো বাফুফের নির্বাচন করতে পারবেন না কাজী সালাউদ্দিন

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
কাজী সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন © ফাইল ছবি

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করলেন কাজী সালাউদ্দিন। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে। 

কাজী সালাউদ্দিন বলেন, আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।

এদিকে এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় পরবর্তীতে আর কখনো নির্বাচন করতে পারবেন না সালাউদ্দিন। কারণ বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী ৭২ বছরের পর কেউ নির্বাচন করতে পারবেন না। সালাউদ্দিনের বর্তমান বয়স ৭১ বছর।

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আসছিলেন সাবেক ফুটবলারদের একটি অংশ, দেশের ফুটবলের সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী বাংলাদেশী ফুটবল আলট্রাস সহ সমর্থকরা। বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছেন তারা। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানান সাবেক ফুটবলার ও সংগঠকরা। সবমিলিয়ে নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি।

এতকিছুর পরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সালাউদ্দিন। তবে আজ নির্বাচন না করার কথা জানিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেন, 'আমি শেষ ১৬ বছর বাফুফের  সভাপতি ছিলাম। এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আপনাদের সঙ্গে আমি ১৬ বছর কাজ করেছি। অনেক কিছুই হয়েছে। আমি কিছু মনে রাখছি না। আপনারাও মনে কিছু রাখবেন না আশা করি। আমি আগামী নির্বাচনে অংশ নেবো না। আগামীতে যারা বাফুফে পরিচালনা করবেন তারা আরও ভালো করবেন, ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই আমার প্রত্যাশা। '

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬