বোনাসের অংশ বন্যার্তদের দেয়ার ঘোষণা শান্তদের

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
বাংলাদেশ ক্রিকেট টিমের  সিরিজ জয়ের উল্লাস

বাংলাদেশ ক্রিকেট টিমের সিরিজ জয়ের উল্লাস © সংগৃহীত

পাকিস্তানের সাথে সিরিজ জেতায় পুরস্কার ৩ কোটি ২০ লাখ টাকা। এই অর্থ শনিবার (১৪ সেপ্টেম্বর) নাজমুল হোসেন শান্তদের হাতে তুলে দেয়া হয়েছে। পুরস্কার হিসেবে পাওয়া টাকার একটা অংশ বন্যার্তদের দেবেন। এমন কথাই বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উল্লেখ্য, গত মাসে দেশের প্রায় ১১ জেলায় বন্যা হয়েছে। এতে বিপুল পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে। এখন বন্যার পানি কমেছে। তবে ভেসে উঠেছে ক্ষত। অনেকের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে বন্যার পানি, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতিও অপরিসীম। এই অবস্থায় মানুষ পুনর্বাসনের আপ্রাণ চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত সেইসব মানুষকে সহায়তা করতে চান শান্তরা।

আরও পড়ুন: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শনিবার টেস্ট দলের প্রত্যেককে ২০ লাখ করে বোনাস দেয়া হয়েছে। সেখান থেকেই একটা অংশ বন্যার্তদের সহায়তায় দেয়া হবে। এ সম্পর্কে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা সবাই জানি যে দেশের পরিস্তিতি খুব খারাপ। স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে, বন্যার যে অবস্থা ছিল, এখনও অনেক মানুষ বিপদের মধ্যে আছে। রিকভারি করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করছেন।’ 

তিনি আরও বলেন, ‘যে বোনাসটা আজকে আমরা পেলাম, টিমের বদৌলতে। সবাই এগ্রি করেছি এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে (বন্যার্ত) হেল্প করার জন্য... যতটুকু সম্ভব আমরা দেয়ার চেষ্টা করব। আমি আশা করব যে দেশের আরও যাদের সামর্থ্য আছে তারাও বন্যার্তদের পাশে থাকবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬