যে রেকর্ডে রোনালদোর পাশে নেই কেউ

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো © সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো দেড় দশকে জাদুকরী ফুটবল উপহার দিয়ে জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের মন। তার দীর্ঘ ক্যারিয়ারে ভেঙেছেন অনেক রেকর্ড, গড়েছেন ইতিহাসও। বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বজুড়ে অনেক উঠতি খেলোয়াড়ের রোল মডেল। ফুটবলেরর বাইরে ব্যক্তি রোনালদোকেও বেশিরভাগ মানুষ পছন্দ করেন। তার প্রতিটি গোল, প্রতিটি হাসি, প্রতিটি অর্জন নিজেদের মনে করে উদযাপন করেন বিশ্বের মিলিয়ন মিলিয়ন ভক্ত। তবে এবার রোনালদোর অনন্য রেকর্ড। যেই রেকর্ডে তার আশেপাশেও কেউ নেই। 

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। বিশ্বের প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে জনপ্রিয়তার বিচারে গড়েছেন বিরল কীর্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দের সংবাদ নিজেই জানিয়েছেন রোনালদো। ইংরেজিতে 1B আকৃতির মধ্যে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেকগুলো মুহূর্তের ছবি বসিয়েছেন। যার শিরোনাম দিয়েছেন—১০০ কোটির স্বপ্ন, একটি যাত্রা।

পোস্টে রোনালদো লিখেছেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি। ১ বিলিয়ন (১০০ কোটি) অনুসারী! এটি শুধু একটি সংখ্যার চেয়েও বেশি—এটি আমাদের ভাগাভাগি করে নেয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা এবং এর বাইরেও আরও অনেক কিছুর প্রমাণ।

কদিন আগে গড়েছিলেন ৯০০ গোলের কীর্তি। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি ২১৩তম ম্যাচে ১৩১তম গোল ছিল। ক্লাব ক্যারিয়ারে গোল করেছেন আরও ৭৬৯টি। বর্তমান ক্লাব আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ গোল রয়েছে তার। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১ ও স্পোর্টিং লিসবনের হয়ে ৫ গোল আছে।

আর এবার ইন্টারনেটেও ঝড় তুললেন সিআর সেভেন। যেই রেকর্ডে তার আশেপাশেও কেউ নেই।

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬