মিশন হেক্সায় নেইমারের বিকল্প নেই: রদ্রিগো 

১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৯ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৭ AM
নেইমার

নেইমার © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের লক্ষ্য কী থাকে, সেটা সবারই জানা। শিরোপা জেতা ছাড়া অন্য যেকোনো সফলকেই ব্যর্থতা হিসেবে দেখে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিগত ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। পরবর্তী ২২ বছরে শিরোপার স্বাদ পায়নি সর্বোচ্চ বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপ আসতে বাকি  । কিন্তু পরাক্রমশালী দলটির অবস্থা এখনও ছন্নছাড়া। সেরা তারকা নেইমার চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। তবে আসন্ন বিশ্বকাপে 'হেক্সা মিশন' সফল করতে হলে নেইমারের বিকল্প নেই বলে মনে করেন রদ্রিগো।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগো বলেছেন, ‘তিনি আমাদের তারকা। আমাদের সেরা খেলোয়াড়। তার অভাব কতটা অনুভূত হয়, সেটা সবাই জানে। বিশ্বকাপ জিততে চাইলে তার সাহায্য লাগবেই, আমাদেরও তাকে সাহায্য করতে প্রস্তুত থাকতে হবে। নেইমারের সুস্থতা আমরা সবাই চাই, তিনি সেরে ওঠার শেষ ধাপে আছেন। আমরা তাকে যত দ্রুত সম্ভব (দলে) চাই।’

গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে বাঁ পায়ের লিগামেন্ট ও মেনিসকাসে চোট পান নেইমার। গত ২ নভেম্বর অস্ত্রোপচার করানো হয়। এরপর থেকে তিনি সেরে ওঠার লড়াই করে যাচ্ছেন। এর আগেও পিএসজিতে থাকতে ডান পায়ের অ্যাঙ্কেল ও পায়ের পাতায় একাধিক চোটের কারণে বেশ কয়েকবার দীর্ঘ সময় তাকে মাঠের বাইরেও থাকতে হয়েছে। তিনি কবে মাঠে ফিরবেন- তা অজানা।

৩২ বছর বয়সী নেইমারকে আদর্শ মনে করেন বলে জানলেন রদ্রিগো, ‘আমরা সব সময় একে অপরের সঙ্গে মেসেজ আদান-প্রদান করি। আশা করি দ্রুতই তিনি দলের অনুশীলনে ফিরবেন। তিনি সতীর্থ হিসেবে অসাধারণ। এমন একজন মানুষ, যার বিষয়ে কেউ বাজে কথা বললে খারাপ লাগে। তিনি সব সময়ই আমাকে মেসেজ করেন, সহায়তা করেন। আমি তাকে ভালোবাসি। খেলোয়াড়ের পাশাপাশি মানুষ হিসেবেও আমার আদর্শ।’

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬