এবার টি-টেন লিগে ডাক পেয়েছেন রিশাদ হোসেন

০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন

স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন © ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিংয়ের সুবাধে একের পর এক ফ্র্যাঞ্চাইজি টুর্ণামেন্টে ডাক পাচ্ছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। কয়েকদিন আগেই তাকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স ড্রাফট থেকে তাকে দলে টেনেছে। এবার জিম-আফ্রো টি-টেন লিগেও ড্রাফটের আগে সরাসরি তাকে দলে ভিড়িয়েছে হারারে বোল্টস ফ্র্যাঞ্চাইজি।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম্বাবুয়ের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। তার আগে আগামী রোববার ড্রাফট থেকে খেলোয়াড় টানবে দলগুলো। কিন্তু শুক্রবার ছয়টি ফ্র্যাঞ্চাইজি সরাসরি ভিত্তিতে তাদের পছন্দের ক্রিকেটারদের নাম তালিকায় যুক্ত করে নিয়েছে।

যেখানে রিশাদ ছাড়াও সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাথওয়েট, ইংল্যান্ডের ডেভিড উইলি ও ডেভিড মালানরাও আছেন।

আরও পড়ুন: সভাপতি-সুপারের নানা অনিয়ম: মাদ্রাসায় না এসেই ১২ বছর ধরে বেতন নেন সভাপতির ভাগ্নি

সরাসরি ভিত্তিতে হারারে বোল্টস রিশাদ হোসেনের সঙ্গে দাসুন শানাকা, জেমস নিশাম, জর্জ মুনশি, সেহান জয়সুরিয়া ও কেনার লুইসকে দলে নিয়েছে। এর আগে বিশ্বকাপে দারুণ বোলিংয়ের পরপরই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ডাক পান রিশাদ।

যদিও ওই সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তার আর লিগটিতে খেলা হয়নি। এরপর সম্প্রতি তাকে দলে ভেড়ায় বিগ ব্যাশের দল হোবার্ট।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬