ভারত সিরিজে সাকিবদের উপর বড় হামলার হুমকি, বাতিল হতে পারে ম্যাচ!

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
ভারত বাংলাদেশ

ভারত বাংলাদেশ © সংগৃহীত

পাকিস্তানের মাটিতে টেস্টে বাবর আজমদের হোয়াইটওয়াশ করে এখন ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট টিম। এবার সাকিব-মুশফিকদের পরবর্তী লক্ষ্য ভারত সফর। চলতি মাসেই দেশটিতে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আসন্ন এই সফরের একটি টি-টোয়েন্টি ম্যাচে হামলার হুমকি দিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। এবার দুই দলের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুরেও হামলার হুমকি এলো দলটির তরফে।

বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, কানপুরে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। হিন্দু মহাসভার সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছে। 

জয়বীর ভরদ্বাজ বলেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে... মন্দির ধ্বংস করা হচ্ছে। এরপরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই, হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।

এতে দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে। 

এবারে সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট দিয়ে। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।

ছাত্র-জনতার গণুভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিনই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার সংবাদ প্রচার করা হয়। যদিও ফ্যাক্ট চেকে উঠে আসে এসবের অধিকাংশই ছিল গুঞ্জন ও অতিরঞ্জিত।

ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
  • ০৫ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ৮, আবেদন এইচএসসি পাসেই
  • ০৫ এপ্রিল ২০২৬
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসকের বিরুদ্ধ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সুইডেনে উচ্চশিক্ষা, ঢাবির সেই ছাত্রী সনদ যাচাইয়ে ফি দিতে অস…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘অবৈধ বোর্ড ভাঙার প্রক্রিয়ায়’ আইসিসি যেন ব্যবস্থা না নেয়, ন…
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনার মুখে অব্যাহতি
  • ০৫ এপ্রিল ২০২৬