ছন্দে না থাকায় বাবরকে বিয়ের পরামর্শ দিলেন সাবেক ক্রিকেটার

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM
বাবর আজম

বাবর আজম © সম্পাদিত

পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটার বাবর আজম সর্বশেষ ১৬ টেস্ট ইনিংসে একবারও ৫০-উর্ধ্ব রান করতে পারেননি। সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে বাবরের ব্যাট থেকে চার ইনিংসে আসে মাত্র ৬৪ রান। কিছুদিন আগেও বিশ্ব ক্রিকেটে ব্যাতিক্রম সব রেকর্ড করা বাবরের এমন ফর্মহীনতার শুরু অনেক দিন থেকে। 

ফর্মহীনতার এমন সময়ে ২৯ বছর বয়সী বাবরকে এবার বিয়ে করার পরামর্শ দিলেন পাকিস্তানেরই সাবেক ক্রিকেটার বাসিত আলী। সাবেক ব্যাটারের মতে, বিয়ের পর বাবর পুরো ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। নিজের ইউটিউব চ্যানেলে উত্তরসূরি বাবরকে এমনই উপদেশ দিয়েছেন বাসিত। বাসিত আলীর মতে বিয়ে করলে নাকি বরকত বাড়ে। 

তিনি বলেছেন, ‘বাবর আজম, তোমার পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে করো। বিয়ের পর সে পুরো ভিন্ন এক মানুষ হয়ে উঠবে। ছন্দে না থাকলে একজন খেলোয়াড়ের অনুভূতি কেমন হয়, সেটা আমি জানি। তাই বাবরের পরিবারকে অনুরোধ করব তাকে বিয়ে দেওয়ার জন্য।

একজন বড় ভাই হিসেবে আমি তাকে বলতে চাই বিয়ে করে নাও। তোমার বয়স বেড়ে যাচ্ছে।’ সর্বশেষ ২০২২ সালে ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন সাবেক টেস্ট অধিনায়ক।

পাকিস্তানের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে।
তিন টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে আসবেন বেন স্টোকসরা। এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে আছে ইংলিশরা। ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করার পর শ্রীলঙ্কার বিপক্ষে সমান তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। এ ছাড়া সর্বশেষ যখন ২০২২ সালে পাকিস্তান সফর করে তখন বাবর-মোহাম্মদ রিজওয়ানদের ধবলধোলাই করেছে ইংল্যান্ড। বাংলাদেশের আগে তারাই একমাত্র দল হিসেবে প্রথমবার পাকিস্তানকে তাদের ঘরের মাঠে এই তিক্ত স্বাদ দেয় ইংলিশরা। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬