মেসি-দি মারিয়া ছাড়াই চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

চিলিকে উড়িয়ে দিল আর্জেন্টিনা © সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে উড়িয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে  চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। অভিজ্ঞ লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়া যে নেই তা বুঝতেই দেননি অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও দলে ফেরা পাওলো দিবালারা।

ম্যাচ শুরুর আগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা জয়ের অন্যতম কারিগর আনহেল দি মারিয়াকে। গত জুলাইয়ে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানান এই উইঙ্গার।

প্রথমার্ধে ফিনিশিং ব্যর্থতায় একের পর এক হতাশ হতে হয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধের শুরুতেই হতাশা ঝেড়ে উল্লাসে মাতে বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৮তম মিনিটে দারুণ দলীয় প্রচেষ্টায় এগিয়ে যায় দল। পেছনে ম্যাক আছেন জেনেই রদ্রিগো দে পলের বাড়ানো বল ছেড়ে দেন আলভারেজ। সোজাসুজি শুটে গোলরক্ষকে পরাস্ত করে দলকে এগিয়ে নিতে ভুল করেননি ম্যাক।

৭৯তম মিনিটে ম্যাকের বদলি নামেন দিবালা। লাওতারো মার্তিনেজের জায়গায় আসেন আলেজান্দ্রো গ্যারাঞ্চো।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ। ডি বক্সের বাইরে থেকে তার নেওয়া বাম পায়ের বুলেট গতির উঁচু শট ক্রসবারে লেগে জালে জড়ায়। ডানে লাফিয়েও বলের নাগাল পাননি গোলরক্ষক।

যোগ করা সময়ে বড়লি জুটি গ্যারাঞ্চো-দিবালা ব্যবধান বড় করেন। বাম প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে দিবালাকে কঠিন কোনে বল বাড়ান গ্যারাঞ্চো। বিশ্বকাপ ও কোপা আমেরিকায় দলের বাইরে থাকা দিবালা দেন কোচের আস্থার প্রতিদান। বলের নিয়ন্ত্রণ নিয়ে বা পায়ের কারিশমায় দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান এই তারকা।

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচে ষষ্ঠ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৬ ম্যাচে ১৩। ৭ ম্যাচে চিলির এটি চতুর্থ হার। দশ দলের তালিকায় তারা আছে নয়ে।

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে : প্রধানম…
  • ০১ এপ্রিল ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
সংসদে জামায়াত-এনসিপির ওয়াকআউট
  • ০১ এপ্রিল ২০২৬
দেশেই চালু হচ্ছে পেপ্যাল, কমিটি গঠন
  • ০১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস চান না প্রাথমিকের শিক্ষকরা, জানালেন মন্ত্রীকে
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন হবে: চিফ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence