জয়ের পথে বাংলাদেশ

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM
জয়ের পথে বাংলাদেশ

জয়ের পথে বাংলাদেশ © সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছে টাইগাররা। লাঞ্চ ব্রেক পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২২ রানে ২ উইকেট। ক্রিজে রয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত ও মমিনুল হক। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। আজকে জিতলেই টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশের অমূল্য স্বাদ পাবে বাংলাদেশ। 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে প্রয়োজন মাত্র ৬৩ রান, হাতে রয়েছে ৮ উইকেট। দিনের খেলা বাকী অন্তত ৭০ ওভার। তাই বলাই যায় কোন অঘটন না ঘটলে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে বিনা উইকেটে ৪২ রান দিয়ে শুরু করে বাংলাদেশ। দলীয় ৫৮ রানের মাথায় প্রথম উইকেটে পতন হয় বাংলাদেশের। ওপেনার জাকির হাসানকে ফেরান পাকিস্তানের পেসার মির হামজা। ওয়ানডে মেজাজে তিনি খেলেন ৩৯ বলে ৪০ রানের ইনিংস। ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৩ চার ও ২ ছক্কায়। এরপরে দলীয় আরও ১২ রান যোগ করতে আরেক ওপেনার সাদমান ইসলামকে সাজঘরের পথ দেখান পাকিস্তানের আরেক পেসার খুররাম সাহাজাদ। 

এরপরে অধিনায়ক শান্ত ও মমিনুল হলের ধীরস্থির ব্যাটিং। দুজনে মিলে গড়েছেন অর্ধশত রানের পার্টনারশিপ। অধিনায়ক শান্ত ৩৩ ও মমিনুল হক  ২০ রানে অপরাজিত আছেন।

এদিকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে রয়েছে নাজমুল শান্তর টিম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬