ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ২৬ রানে নেই ৬ উইকেট

০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ © সংগৃহীত

রাওয়ালপিন্ডি দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। মুশফিকের পর গেলেন সাকিবও, ২৬ রানে নেই ৬ উইকেট। তাদের সবার মধ্যেই যেন সাজঘরে ফেরার তাড়া। প্রতিবেদন লিখার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৩ রান। ক্রিজে রয়েছেন লিটন দাস ও মেহেদী মিরাজ। দল এখনো পিছিয়ে আছে ২৩১ রানে।

দিনের শুরুতে স্কোর বোর্ডে ৪ রান যোগ করতেই সাজঘরে ফেরেন ওপেনার জাকির হাসান। এরপর ব্যক্তিগত ১০ রান করে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। টিকতে পারেননি অধিনায়ক শান্তও। ব্যক্তিগত ৪ রানে খুররমের তৃতীয় শিকার হন তিনি।

এরপর বাম হাতের পেসার মির হামজার জোড়া আঘাত। দ্রুত সময়ে সাজঘরে ফেরেন মমিনুল হক ও প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম। এরপরে খুররমের বলে এলবিডব্লু হয়ে ব্যক্তিগত ২ রান সাজঘরে সাকিব। ২৬ রানে সাজঘরে বাংলাদেশের ৬ ব্যাটার, যার ফলে ব্যাটিং বিপর্যয়ের পড়ে বাংলাদেশ। 

এর আগে, রাওয়ালপিন্ডিতে প্রথম দিনের খেলা বৃষ্টির কারণ পরিত্যক্ত হয়। দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৭৪ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ শিকার করেন ৫ উইকেট। 

পরে শেষ বিকেলে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে স্কোরবোর্ডে ১০ রান জমা করে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ২৬৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬