নয় জেলায় নতুন এডিসি নিয়োগ দিল সরকার

১৫ মে ২০২৬, ১২:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নয়জন সিনিয়র সহকারী সচিবকে দেশের নয়টি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে নতুন এডিসিদের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২০ মে-র মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে; অন্যথায় ওইদিন দুপুরের পর থেকে তাদের ‘স্ট্যান্ড রিলিজড’ বা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। 

মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী,সিনিয়র সহকারী সচিব (ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন) জয়নাল আবেদীনকে জামালপুরে, সিনিয়র সহকারী সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) মো. ইকবাল হাসানকে খাগড়াছড়িতে, উপ-পরিচালক (সরকারি আবাসন অধিদপ্তর, চট্টগ্রাম) ইরিন আক্তারকে রাঙামাটিতে, সিনিয়র সহকারী সচিব (শিল্প মন্ত্রণালয়) আবু রাসেলকে কক্সবাজারে, উপ-পরিচালক (বাংলাদেশ ফুড সেফটি অথরিটি) আয়েশা সিদ্দিকাকে নওগাঁয়, উপ-পরিচালক (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ-আইএমইডি) মাহবুব হাসানকে লক্ষ্মীপুরে, উপ-পরিচালক (বিএমইটি) রেজওয়ানা কবীরকে গোপালগঞ্জে, উপ-পরিচালক (আইএমইডি) মিনহাজুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জে এবং উপ-পরিচালক (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন) মফিজুর রহমানকে শেরপুরে এডিসি হিসেবে বদলি হয়েছে।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950