মেঘনায় জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি প্রায় ১০ হাজার টাকায়

১৪ মে ২০২৬, ১১:৫৮ PM
২কেজির রাজা ইলিশ

২কেজির রাজা ইলিশ © সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি ‘রাজা ইলিশ’। পরে মাছটি নিলামে সর্বোচ্চ দরদাতা ৯ হাজার ৮শ টাকায় কিনে নেন এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর এলাকার ভোলার খাল মৎস্য ঘাটে মাছটি নিয়ে আসেন জেলে তছির মাঝি ও তার সহযোগীরা। জানা যায়, তারা মেঘনা নদীতে ট্রলার নিয়ে মাছ শিকারে গেলে অন্যান্য মাছের সঙ্গে বড় আকারের এই ইলিশটি জালে ধরা পড়ে।

পরে দুপুরে ঘাটের আড়তদার জাকির হোসেনের আড়তে মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দর দিয়ে সেটি কিনে নেন মাছ ব্যবসায়ী হেজু বেপারী।

আড়তদার জাকির হোসেন বলেন, “এত বড় সাইজের ইলিশ এখন খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি দেখতে ঘাটে উৎসুক মানুষের ভিড় জমেছিল।”

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সরকারের নিষেধাজ্ঞা ও অভিযানের সুফল এখন নদীতে মিলতে শুরু করেছে। ফলে জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, বৃষ্টিপাত বাড়লে নদীতে আরও বড় আকারের ইলিশ পাওয়া যেতে পারে।

ট্যাগ: ইলিশ
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬