টুঙ্গিপাড়ায় জব্দকৃত ৬০ কেজি জাটকা ইলিশ চার এতিমখানায় বিতরণ

০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ PM
জব্দকৃত ৬০ কেজি জাটকা ইলিশ

জব্দকৃত ৬০ কেজি জাটকা ইলিশ © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে জব্দকৃত মাছ চার এতিমখানায় বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়েও নতুন বাজার এলাকায় জাটকা ইলিশ মাছ বিক্রি করছিলেন এক দোকানদার। খবর পেয়ে অভিযান পরিচালনাকারী দল সেখানে গেলে বিক্রেতা মাছ ফেলে পালিয়ে যায়। পরে জব্দকৃত জাটকা ইলিশ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, জাটকা ইলিশ মাছ সংরক্ষণ কার্যক্রম চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নতুন বাজার এলাকার জাটকা ইলিশ বিক্রি হচ্ছে। তখন মৎস্য কার্যালয়ের লোকজন সেখানে গেলে প্রায় ৬০ কেজি জাটকা মাছ রেখে পালিয়ে যায় দোকানদার। তখন সেগুলো জব্দ করে উপজেলা নিয়ে এসে ইউএনও’র নির্দেশে চারটি এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশ মাছ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬