বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

৩০ আগস্ট ২০২৪, ০১:২২ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা © সংগৃহীত

টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টার একটু পরই এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। প্রথম দিন টসই হতে পারেনি।

এ টেস্টের প্রথম দিনকে ঘিরে আবহাওয়ার পূর্বাভাস সুবিধার ছিল না মোটেও। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে শুরুতে বিলম্বিত হয় টস। মাঝে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের সময় নির্ধারণ করলেও বৃষ্টির কারণে হতে পারেনি সেটিও।

বাংলাদেশ সময় ১১টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও এর কিছুক্ষণ আগে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, তখন পর্যন্ত হোটেলেই ছিলেন দুই দলের খেলোয়াড়রা। শুক্রবার বলে প্রথম সেশন হওয়ার কথা ছিল বর্ধিত। তবে প্রথম সেশনে যে খেলা সম্ভব নয়, সেটি বোঝা যায় আগেভাগেই। খেলা যখন পরিত্যক্ত ঘোষণা করা হয়, তখনো দুই সেশনের মতো বাকি ছিল দিনে। তবে বৃষ্টির তোপ এমনই যে আম্পায়াররা আর খেলা শুরুর সম্ভাবনা দেখেননি।

এর আগে প্রথম টেস্টের প্রথম দিন বৃষ্টি বাগড়া দিলেও খেলা হতে পেরেছিল ৪১ ওভার। আজ হতে পারল না একটি বলও।

ট্যাগ: ক্রিকেট
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ দেবে বিভিন্ন প…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু ৭ সেপ্টেম্বর,…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
দাওয়াতের কথা বলে শিক্ষককে ডেকে নিয়ে পেটানোর অভিযোগ, মামলার …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার বিষয়, পদ্ধতি, জার্নালে প্রকাশ—প্রতিটি ধাপেই গুণগত ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩৬ এসিল্যান্ডকে একযোগে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অরাজকতা কীভাবে কন্ট্রোল করতে হয়, সেটা আইনেই বলা আছে: তারেক …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬