পদত্যাগ করছেন পাপন, ঘোষণা কবে?

১৮ আগস্ট ২০২৪, ০২:৫৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন © ফাইল ফটো

পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ২০ আগস্টের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন বিসিবি বস।

বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পদত্যাগের বিষয়ে এরই মধ্যে সিদ্ধান্ত স্থির করে ফেলেছেন পাপন। আর এ ব্যাপারে আগামী ২০ আগস্টের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বিসিবি সভাপতির চেয়ার থেকে সরে দাঁড়ালেও পাপন বিসিবি পরিচালক পর্ষদের চেয়ার ঠিক রাখবেন বলে শোনা যাচ্ছে। অর্থাৎ বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন পাপন। তবে শেষ পর্যন্ত সেটা হয় কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।

পাপনের পদত্যাগের কথা শোনা গেলেও, পাপন নিজে এখনো এ বিষয়ে সরাসরি কোনো কথা বলেননি। বর্তমানে তিনি কোথায় আছেন তা নিয়েও স্পষ্ট কোনো ধারণা নেই কারও কাছে। তবে অনেকের মতে, শেখ হাসিনার দেশছাড়ার আগে থেকেই যুক্তরাজ্যে অবস্থান করছেন পাপন।

কেননা চলতি বছরই বাংলাদেশের মাটিতে বসার কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় যদিও এটি এখন শঙ্কার মুখে। তবে এ ব্যাপারে দ্রুতই আইসিসিকে নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশকে। যা নিয়েও আগামী ২০ আগস্ট আইসিসির সিদ্ধান্ত আসতে পারে। তাই তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত জানাতে পারেন পাপন। কেননা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হলেও আইসিসির সঙ্গে বৈঠকে বসতে হবে বোর্ডপ্রধানকে। যা এ মুহূর্তে করতে পারছেন না পাপন।

ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
  • ০৫ এপ্রিল ২০২৬
জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, পদ ৮, আবেদন এইচএসসি পাসেই
  • ০৫ এপ্রিল ২০২৬
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসকের বিরুদ্ধ…
  • ০৫ এপ্রিল ২০২৬
সুইডেনে উচ্চশিক্ষা, ঢাবির সেই ছাত্রী সনদ যাচাইয়ে ফি দিতে অস…
  • ০৫ এপ্রিল ২০২৬
‘অবৈধ বোর্ড ভাঙার প্রক্রিয়ায়’ আইসিসি যেন ব্যবস্থা না নেয়, ন…
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনার মুখে অব্যাহতি
  • ০৫ এপ্রিল ২০২৬