টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসকের বিরুদ্ধে নানা অভিযোগ 

০৫ এপ্রিল ২০২৬, ০৪:০১ PM
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক উম্মূল ফারা বেগম তাজকিরা

সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক উম্মূল ফারা বেগম তাজকিরা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক উম্মূল ফারা বেগম তাজকিরার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে অসদাচরণ, অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগ উঠেছে। তার এমন আচরণে জেলে, মৎস্য চাষি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে টেকনাফ উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন উম্মূল ফারা বেগম তাজকিরা। বর্তমানে তিনি সাবরাং ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বও পালন করছেন। অভিযোগ রয়েছে, প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেবা নিতে গিয়ে তার কাছ থেকে দুর্ব্যবহার ও হেনস্তার শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি, তিনি প্রায়ই উত্তেজিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং কখনো কখনো সেবাগ্রহীতাদের মারতে তেড়ে আসেন।

স্থানীয়রা বলছেন, টেকনাফের মতো উপকূলীয় এলাকায় হাজারো মানুষ সরাসরি মৎস্য খাতের ওপর নির্ভরশীল। এমন গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তার আচরণ নিয়ে প্রশ্ন ওঠায় সেবার মান ও সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর কর্মসূচিরও ইঙ্গিত দিয়েছেন তারা।

হেনস্তার শিকার সাবরাংয়ের বাসিন্দা মোহাম্মদ সুলতান আহমদ বি এ বলেন, ‘ছেলের চাকরির ভাইভার জন্য প্রয়োজনীয় জাতীয়তা সনদে স্বাক্ষর নিতে গিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরার কাছ থেকে অপমানজনক আচরণের শিকার হই। অফিসে গিয়ে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তিনি, মারতে তেড়ে আসেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’

স্থানীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নুরুল বশর বলেন, ‘জেলেদের বিভিন্ন সমস্যা নিয়ে একাধিকবার ওই কর্মকর্তার কাছে গিয়েছি। কিন্তু প্রতিবারই তার কাছ থেকে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের শিকার হতে হয়েছে। একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। শুধু আমি নই, আরও অনেক জেলে ও সেবাগ্রহীতা একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অতীতে কোনো কর্মকর্তা আমাদের সঙ্গে এ ধরনের আচরণ করেননি। আমরা যেহেতু জেলেদের প্রতিনিধিত্ব করি, তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত সুরাহা করা উচিত বলে মনে করি।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কবির আহমদ বলেন, ‘দীর্ঘ সময় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এমন খারাপ আচরণকারী সরকারি কর্মকর্তা দেখিনি। প্রায় সময় সেবাপ্রার্থীর সঙ্গেই তিনি দুর্ব্যবহার করছেন। আমরা লিখিত অভিযোগ করেছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মূল ফারা বেগম তাজকিরা বলেন, ‘আমি খুব বিনয়ের সঙ্গে মৎস্য চাষি ও সেবাগ্রহীতাসহ সাধারণ মানুষকে দিন-রাত সেবা দিয়ে যাচ্ছি। অভিযোগগুলো ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ।’

উম্মূল ফারা বেগম তাজকিরার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘ওই কর্মকর্তার বিষয়ে আমরা অবগত আছি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগগুলোর বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বলেন, ‘কারও সঙ্গে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9