ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার, সমালোচনার মুখে অব্যাহতি

০৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০২ PM
রেদোয়ান ইসলাম

রেদোয়ান ইসলাম © টিডিসি সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের একটি কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডারকে পদ দেওয়া হয়েছে। পরে সমালোচনার মুখে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক কসবা উপজেলা সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে ব্যক্তিগত তথ্য গোপন রাখা ও সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রমের দায়ে তার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে ৫ সদস্যবিশিষ্ট কমিটি ছিল। সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ সে কমিটি ঘোষণা করা হয়। কমিটি দেওয়ার আগে বায়োডাটায় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজোয়ান ইসলাম নিজের জেন্ডারের তথ্য গোপন করেন। এতে তিনি উল্লেখ্য করেছিলেন পুরুষ হিসেবে। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায় তিনি অপারেশন করে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে রেদোয়ান ইসলাম কমিটিতে থাকার বিষয়ে এক ভিডিও বার্তায় বলেন, অনেকে বুঝে না বুঝে নানা ধরনের মন্তব্য করছেন। আমাকে বিবেচনা করে যুক্ত করেছেন। উনারা চাচ্ছিলেন সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে এমন মানুষকে যুক্ত করতে। সৈয়দাবাদ কলেজ থেকে নিত্য পরিবেশন করে আমি জেলা, উপজেলা বিভাগসহ বিভিন্ন পর্যায়ে গিয়েছি। সেই হিসেবে উনারা আমাকে এ পদে যুক্ত করেছেন। এতে করে কিছু মানুষের ঘুম হারাম হয়ে যাবে আমার জানা ছিল না। আমাকে নিয়ে এমনভাবে বিবাদ করছে, যেন আমাকে কোনো সংসদ আসন দেওয়া হয়েছে। আমি মনে করি যার যে যোগ্যতা আছে সেভাবে কাজ করতে পারবে। সে ছেলে নাকি মেয়ে তা বিষয় না।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9