বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী 

০৯ আগস্ট ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩১ AM
আব্দুস সালাম মুর্শেদী

আব্দুস সালাম মুর্শেদী © ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুস সালাম মুর্শেদী। ২০০৮ সাল থেকে তিনি এই পদে ছিলেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বাফুফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ব্যক্তিগত কারণে সিনিয়র সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মুর্শেদী। একই সঙ্গে বাফুফে অর্থ কমিটি এবং রেফারিজ কমিটি থেকেও পদত্যাগ করেছেন তিনি। কমিটি দুটির প্রধানের দায়িত্বে ছিলেন মুর্শেদী। এ বছরের মে মাসে তার বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের প্রমাণও পেয়েছিল ফিফা। তখনও তিনি পদত্যাগ করেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সোমবার (৫ আগস্ট) বাংলাদেশে সরকার পতন হয়। ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর কয়েক ঘণ্টা পরই মুর্শেদী পদত্যাগ করলেন। 

ট্যাগ: ফুটবল
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬