৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ PM
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান

৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান © টিডিসি ফটো

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এমপি বলেন, ৬ দফা অধিকার আদায় করেই ঘরে ফিরব। ইনশাআল্লাহ আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চে মিরসরাই সদরে একপথসভায় একথা বলেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, তেল-গ্যাস সংকট নিরসন, সারের কৃত্রিম সংকট দূর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রামের মিরসরাইয়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের আমির বলেন, আমরা আপনাদের সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করব। আপনারা যারা জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন জুলাই সনদ আপনাদের অধিকার। আপনাদের ৬ দফা অধিকার আদায় করেই ঘরে ফিরব। 

একই পথসভায় ১১ দলীয় জোটের ৬ দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, শেখ হাসিনাকে হটাতে ৯ দফা থেকে এক দফা দাবি দিয়েছিলাম। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের ৬ দফা দাবি যদি মেনে না নেন সেটিও সরকার পতনের এক দফায় রূপান্তরিত হবে।

ওসমান হাদির বিচার চেয়ে এনসিপির এ নেতা বলেন, শহিদ ওসমান হাদির বিচার যতদিন না করেন ততদিন আমরা মাঠ ছাড়বনা। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।

সরকারের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ২০০১-২০০৬ পর্যন্ত বিএনপি সরকার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো। আর নতুন করে সরকার গঠনের মাত্র ৬ মাসে সরকার দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে।

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপ…
  • ০১ অক্টোবর ২০২৬
‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’
  • ০১ অক্টোবর ২০২৬
প্রভাবশালী পরিবারের মেয়ে কে এই মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মোটরস, আবেদন ৩০ অক্টোবর পর্…
  • ০১ অক্টোবর ২০২৬