বিসিবি সভাপতি পদেই থাকছেন পাপন!

০৮ আগস্ট ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
নাজমুল হা্সান পাপন

নাজমুল হা্সান পাপন © ফাইল ছবি

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দেশ ছাড়ার খবর চাউড় হওয়ার পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ কর্তারা পদত্যাগ করেছেন। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। তবে দেশেই রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি বিসিবি থেকে তাকে অপসারণের দাবি উঠলেও ২০২৫ সাল পর্যন্ত এ পদেই থাকছেন তিনি। 

আন্তর্জাতিক ক্রিকেটের হালচাল জানানো ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বোর্ড সভাপতিও আওয়ামী লীগের অন্য অনেক নেতার মতোই দেশত্যাগ করেছেন। যদিও সেই একই প্রতিবেদককে অন্য অনেকগুলো সূত্র জানায়, নাজমুল হাসান পাপন এখনো দেশেই অবস্থান করছেন। 

সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত নাজমুল হাসান পাপনই বিসিবির সভাপতি। সংসদ সদস্যের পদ হারালেও বোর্ড থেকে সরানোর সুযোগ থাকছে না। কেননা ক্রিকেট বোর্ডের ওপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতি থাকলে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। 

গেল বছর লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধি-নিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চলাকালীন সময়েই এসেছিল এমন নিষেধাজ্ঞা। দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান বিক্রমাসিংহে পুরো বোর্ডকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছিল সাত সদস্যের অন্তবর্তী এক কমিটিকে। যার কারণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজকের মর্যাদাও কেড়ে নেয়া হয়েছিল। বাংলাদেশের বোর্ডেও এমন অযাচিত হস্তক্ষেপের কারণে আসতে পারে নিষেধাজ্ঞা। 

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬