বিসিবির কাছে দুই মাসের ছুটি চেয়েছেন সাইফউদ্দিন

০৮ আগস্ট ২০২৪, ১০:১৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
মোহাম্মদ সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিন © ফাইল ছবি

বিদেশি লিগে সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে খেলার কথা ছিল তার। দেশে প্রায় এক মাস ধরে চলা অস্থিরতার কারণে কানাডার ভিসা পাওয়া হয়নি, এর আগে তিনি সুযোগ পাননি টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফলে মানসিকভাবে বিপর্যস্ত এই ক্রিকেটার।

‘বিপর্যস্ত’ সাইফউদ্দিন দুই মাসের ছুটি চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক চিঠি দিয়ে ছুটি চান ২৭ বছর বয়সি অলরাউন্ডার। এ সম্পর্কে বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত ৩০ জুলাই সাইফউদ্দিন দুই মাসের ছুটি চেয়েছেন। এখন তার জায়গায় অন্য কাউকে নিতে হবে।

অর্থাৎ ১০ আগস্ট পাকিস্তানগামী বাংলাদেশ ‘এ’ দলের সফরসঙ্গী হতে পারছেন না সাইফ। বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তানে গিয়ে শাহিন্সদের বিপক্ষে ২টি চারদিনের ম্যাচ খেলবে ১৩ আগস্ট থেকে। ২০ তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সাইফ এই দলের স্কোয়াডে ছিলেন।

গত বিপিএলের পারফরম্যান্সের কারণেই সাইফউদ্দিন মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। ফরচুন বরিশালের হয়ে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ শিকারি, খেলেছিলেন বেশ কয়েকটি ক্যামিও ইনিংস। কিন্তু বিসিবি শেষ পর্যন্ত তাকে দলে নেয়নি। তার বদলে সুযোগ পান পেস বোলার তানজিম সাকিব।

বিশ্বকাপ উপলক্ষ্যে ভিসা নীতিমালা শিথিল করল যুক্তরাষ্ট্র 
  • ১৫ মে ২০২৬
চাহিদার দ্বিগুণ উৎপাদন থাকলেও যশোরে লাফিয়ে বাড়ছে ডিমের দাম
  • ১৫ মে ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন কার্লো আনচেলত্তি
  • ১৫ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ডুবে গেল ভারতীয় জাহাজ, নিরাপদে আছেন ১৪ নাবিক
  • ১৫ মে ২০২৬
চুয়াডাঙ্গায় অভিনেত্রীর আত্মহত্যা, দাফনে বাধা স্থানীয়দের
  • ১৫ মে ২০২৬
নয় জেলায় নতুন এডিসি নিয়োগ দিল সরকার
  • ১৫ মে ২০২৬