দেশে কবে ফিরবেন সাকিব, জানাল বিসিবি

০৭ আগস্ট ২০২৪, ০৩:২৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
দেশে কবে ফিরবেন সাকিব, জানাল বিসিবি

দেশে কবে ফিরবেন সাকিব, জানাল বিসিবি © সংগৃহীত

ক্রিকেট ক্যারিয়ারে সাকিব আল হাসানকে অনেকবার খারাপ সময়ের মুখোমুখি হলেও এবারের বিষয়টি সম্পূর্ণ আলাদা। গেল সোমবার ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছিলেন শেখ হাসিনা। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। দলের পতনের একদিন পর কানাডায় খেলতে নেমে হয়েছিলেন লাঞ্ছিত।

বর্তমানে বিদেশে থাকা সাকিব দেশে ফিরবেন কবে সে নিয়েও রয়েছে প্রশ্ন। কেননা পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে ১৬ আগস্ট যাওয়ার কথা টাইগারদের। তার আগেই ঢাকা ফেরার কথা তার।

বুধবার (৭ আগস্ট) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘দেখুন সাকিব আল হাসানের ১২ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। উনার ১৩ই আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ই আগস্ট তার আরও দুই তিনটা খেলা রয়েছে। তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’

‘গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন সংসদ সদস্য নন। উনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু তার ১২ ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে। তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমের জয়েন করার কথা। সিলেকশন প্যানেল কিন্তু এখনো বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করেনি। বাংলাদেশের জন্য যখন উনারা দল ঘোষণা করবেন সে যদি টিমে থাকে তখন একরকম যখন টিমে না থাকবে তখন তো তার এনওসি লাগছে না।'-যোগ করেন নাফীস।

নাফীস আরো বললেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কিনা। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।’

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬