পাকিস্তান সিরিজে সাকিবকে পাচ্ছে বাংলাদেশ! যা জানাল বিসিবি

৩১ জুলাই ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © টিডিসি ফটো

পাকিস্তান সিরিজে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন কি না কিংবা খেললেও দলের সঙ্গে যোগ দেবেন কবে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে  আগামী ১২ আগস্ট পর্যন্ত এই টাইগার অলরাউন্ডারকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। আর তাই বর্তমানে কানাডায় অবস্থান করছেন সাকিব। এসব বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আজ (বুধবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের পাকিস্তান সিরিজে খেলা নিয়ে এই বোর্ড পরিচালক বলেন, ‘সে খেলবে, কথা হয়েছে। বোর্ডের সঙ্গে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে আমার সঙ্গেও। সময় যদি না থাকে সে দুবাই থেকে সরাসরি চলে যাবে। অথবা সে ঢাকায় এসে দুই-একদিন প্র্যাকটিস করে তারপর টিমের সঙ্গে যোগ দিতে পারে। অর্থাৎ, পাকিস্তান সিরিজে তাকে পাওয়া যাবে।’

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কানাডায় ম্যাচ শেষে এক দর্শকের তোপের মুখে পড়েন সাকিব। যেখানে সাকিব দেশের চলমান পরিস্থিতি নিয়ে নীরব কেন– এই প্রশ্ন করেন ওই সমর্থক। যার জবাবে সাকিব বলেন, ‘দেশের জন্য আপনার অবদান কী?’ বিষয়টি নিয়ে বিসিবির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় জালাল ইউনুসের কাছে।

এ নিয়ে বিসিবি পরিচালক বলেন, ‘ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই আমার কমেন্ট করা ঠিক হবে না। তবে আমরা জানি প্রবাসী কিংবা ক্রিকেটার সবারই যার যার জায়গা থেকে দেশের জন্য অবদান আছে। সাকিব এমনটা (আপনার কী অবদান?) বলে থাকলে ঠিক করেনি।’

তিনি আরও বলেন, ‘আর দেশের জন্য সাকিবের অবদান নিয়ে প্রশ্ন করা কিন্তু উচিৎ ছিল না। বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান কী আমরা সবাই জানি। আমাদের ক্রিকেটে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অবদান কিন্তু অস্বীকার করা যাবে না। আর সাকিব যা বলেছে এটি তার ব্যক্তিগত ব্যাপার, কোন ধরনের অবদান তার কাছে (দর্শক) জানতে চেয়েছে, সেটাও আমি জানি না।’

উল্লেখ্য, আগামী ২১ আগস্ট থেকে বাংলাদেশ-পাকিস্তানের দুই টেস্টের সিরিজ শুরু হবে। যেখানে ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে শান্ত-বাবর আজমের দল।

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬