আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শোয়েব মালিক

২৬ জুলাই ২০২৪, ০১:৫৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM
শোয়েব মালিক

শোয়েব মালিক © সংগৃহীত

পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন। ৪২ বছর বয়সি এই অভিজ্ঞ অলরাউন্ডার দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারের ইতি টানলেন। আর কখনোই পাকিস্তানের জার্সিতে মাঠে নামার আগ্রহ নেই তার। সবশেষ জাতীয় দলের জার্সিতে তাকে দেখা গিয়েছিলো ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে তারপর থেকেই দলের বাইরে তিনি।

যদিও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। এতে করে ধারণা করা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে পাকিস্তানের স্কোয়াডে দেখা যেতে পারে তাকে। তবে শেষ অবদি তা হয়নি। এবার তিনি জানিয়ে দিলেন অবসরের কথা। 

১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। তারপর ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় তার। সম্প্রতি ক্রিকেট কর্নার নাম এক অনুষ্ঠানে গিয়ে অবসরের এই ঘোষণা দেন ৪২ বছর বয়সী মালিক। 

অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, 'অনেক বছর ধরেই পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছি। মুহূর্তগুলো দারুণ উপভোগ করেছি। বর্তমান জীবন নিয়ে আমি খুব খুশি এবং সন্তুষ্ট। পাকিস্তানের হয়ে আবারও খেলার কোনো ইচ্ছা নেই। আমি টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছি এবং যেটি বাকি আছে তা হল টি-টোয়েন্টি ফরম্যাট এখান থেকেও অবসর নিচ্ছি।'

শোয়েব মালিক পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দেশের হয়ে ৩৫টি টেস্ট, ২৮৭টি ওয়ানডে এবং ১২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে তার রান ১১ হাজারের বেশি আর ২১৮টি। আর ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে শোয়েবের রান ১৩ হাজার ৩৬০। যা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেইলের রান রেকর্ড ১৪ হাজার ৫৬২।

স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬