বিশ্বের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনার ত্রিমুকুট

১৫ জুলাই ২০২৪, ১১:২৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
জয়ের পর মেসির উল্লাস

জয়ের পর মেসির উল্লাস © সংগৃহীত

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে আজ শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে একটি ত্রিমুকুটও পেয়ে গেলেন মেসিরা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা জিতল ২০২৪ সালের কোপা আমেরিকা। 

২০১০ সালে স্পেন এই কীর্তি গড়েছিল বিশ্বকাপের আগে ও পরে ইউরোর শিরোপা জিতে। ইউরোর শিরোপা দুটি তারা জিতেছে ২০০৮ ও ২০১২ সালে। এবার কোপা জিতে সে রকমই অনন্য এক ত্রিমুকুটের রেকর্ড গড়লো আর্জেন্টিনা। 

সোমবার (১৫) জুলাই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ভোর ৬টায়। স্টেডিয়ামে কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে শুরুতেই আধঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার ম্যাচ। পরবর্তীতে আবারও ১৫ মিনিট পেছায় ম্যাচটি। এরপর আরও ৩০ মিনিট পেছায় ম্যাচ শুরুর সময়। খেলা শুরুর নতুন সময় বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিট।

জানা গেছে, স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের।

এ ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। এরপর দ্বিতীয়ার্ধেও গোলের লক্ষ্যে লড়াই করেছে দুই দল। যদিও কলম্বিয়া অনেক সুযোগ পেয়েছিল। সুযোগ পেয়েছিল আর্জেন্টিনাও। কিন্তু কেউ-ই পায়নি জালের নাগাল। ফলে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। লিওনেল স্কালোনির শিষ্যরা একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে বাতিল হয় তা। 

আরও পড়ুন: আহত হয়ে মাঠ ছেড়ে অঝোরে কাঁদলেন মেসি

প্রথমার্ধ শেষে কলম্বিয়ার বলের দখল ছিল ৫৩ শতাংশ, আর্জেন্টিনার ৪৭ শতাংশ। কলম্বিয়া গোলে শট নিয়ে লক্ষ্যে রেখেছে ৪টি, আর্জেন্টিনা ১টি। কলম্বিয়ার মোট পাস ২৫৭টি, আর্জেন্টিনা ২৩২টি। নিখুঁত পাসেও এগিয়ে ছিল কলম্বিয়া—৯০ শতাংশ, আর্জেন্টিনা ৮৭ শতাংশ।

এরপর কোনো দলই লক্ষ্যভেদ করতে না পারায় নির্ধারিত নব্বই মিনিট পর ম্যাচটি রয়েছে গোলশূন্য। ফলে অতিরিক্ত আরও ত্রিশ মিনিট খেলে দুই দল। তবে ম্যাচের ১১২ মিনিটের মাথায় ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা লাওতারোকে। বল পেয়েই এই ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান ইন্টার মিলানের তারকা মার্টিনেজ। তার গোলে ১-০তে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

এদিকে, ইনজুরি সমস্যায় ম্যাচটিতে পুরো সময় খেলা হয়নি লিওনেল মেসির। ৬৬ মিনিটে বদলি করা হলো তাকে। এরপর ডাগআউটে পৌঁছে অঝোরে কাঁদলেন মেসি। তার বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। ম্যাচের ৩৭তম মিনিটেই মূলত ইনজুরিতে পড়েন মেসি। আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার। 

এরপরেই ব্যাথানাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির। খেলায়ও ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে আর নিজেকে মেলে ধরতে পারলেন না মেসি। খেললেন ৬৩ মিনিট পর্যন্ত। প্রেসিং করতে গিয়েই পড়ে যান মাঠে। সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দিলেন আনহেল ডি মারিয়ার কাছে। সাইডবেঞ্চে বসেই এরপর কান্নায় ভেঙে পড়েন মেসি। 

মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬