কোটা ব্যবস্থা থেকে তরুণ সমাজকে মুক্ত করা হোক, শিরোনামহীনের জিয়া

১৪ জুলাই ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া

শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া © সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড শিল্পী শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান জিয়া কোটা ব্যবস্থা নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও এই এক্সারসাইজটা করার যুক্তিসংগত কোনো কারণ নেই। শনিবার (১৩ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মত দেন।

পোস্টে জিয়াউর রহমান লিখেছেন, ‘কোটা ব্যবস্থা’ মানেই এক্সট্রা বেনেফিট দেবার রাস্তা। মেধার বাইরেও আলাদা করে বিশেষ ক্ষেত্র অফার যাতে বঞ্চিত গোষ্ঠী সুবিধা পায় কিংবা অসাধারণ বা বিশেষ অবদানের জন্য, নিজের চূড়ান্ত স্যাক্রিফাইস এর জন্য, পরিবার বেনেফিটেড হয়। স্বাধীনতার ৫০ বছর পরও এই এক্সারসাইজটা করার যুক্তিসংগত কোনো কারণ নেই।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু লক্ষ্য করুন, নিশ্চয়ই মুক্তিযোদ্ধা বা ওনাদের নিকটাত্মীয় তরুণ নয়। বঞ্চিত গোষ্ঠীর বিবেচনাতেও একই রকম ইক্যুয়েশন আছে। তার মানে, কোটা ব্যবস্থা একটা প্রবল মিসইউজের রাস্তা তৈরি করা ছাড়া এখন আর কোনো ভূমিকা রাখছে না। মাঝখান থেকে মেধাবী, যোগ্য তরুণ হারাচ্ছে তার সুযোগ। ফ্রাস্ট্রেশন নিয়ে পাড়ি দিতে হচ্ছে তার দৈনন্দিন জীবন।

আরো পড়ুন: ৫ দশকে সরকারি চাকরির কোটা পদ্ধতিতে যত পরিবর্তন

কোটা ব্যবস্থা থেকে তরুণ সমাজকে মুক্ত করা হোক মন্তব্য করে তিনি বলেন, ‘মেধা এবং যোগ্যতা স্বীকৃতি পাক। এটা অনস্বীকার্য যে, আমাদের দেশে সঠিক জায়গায় যোগ্য মানুষের অভাব আছে। বঞ্চিত কে বেনেফিট দিতে গিয়ে যোগ্য কাউকে বঞ্চিত করা কোনো সুফল নিয়ে আসে না।’

বিশ্বকাপ উপলক্ষ্যে ভিসা নীতিমালা শিথিল করল যুক্তরাষ্ট্র 
  • ১৫ মে ২০২৬
চাহিদার দ্বিগুণ উৎপাদন থাকলেও যশোরে লাফিয়ে বাড়ছে ডিমের দাম
  • ১৫ মে ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন কার্লো আনচেলত্তি
  • ১৫ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ডুবে গেল ভারতীয় জাহাজ, নিরাপদে আছেন ১৪ নাবিক
  • ১৫ মে ২০২৬
চুয়াডাঙ্গায় অভিনেত্রীর আত্মহত্যা, দাফনে বাধা স্থানীয়দের
  • ১৫ মে ২০২৬
নয় জেলায় নতুন এডিসি নিয়োগ দিল সরকার
  • ১৫ মে ২০২৬