বাংলাদেশ সিরিজে দল থেকে বাদ পড়তে পারেন শাহিন আফ্রিদি

১২ জুলাই ২০২৪, ১২:৩৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
 শাহীন শাহ আফ্রিদি

শাহীন শাহ আফ্রিদি © ফাইল ছবি

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হতে এখনো বাকি এক মাসের বেশি সময়। এবার নতুন করে আলোচনায় এসেছেন দলের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ২৪ বছর বয়সী বাঁহাতি এ পেসার।

বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজ চলাকালে নেট অনুশীলনে কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে বাজে আচরণ করেছিলেন সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সে ঘটনার অভিযোগও জমা পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। 

আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের শাস্তি হিসেবে বাংলাদেশ সিরিজের দলে শাহিন আফ্রিদিকে নাও ডাকা হতে পারে।

সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজ চলাকালে হেডিংলিতে নেট অনুশীলনের সময় ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান শাহিন। সংবাদ অনুসারে, নেট অনুশীলনে বারবার নো বল করছিলেন পাকিস্তানি পেসার। এটি নজরে আসে ইউসুফের। এটা দেখে শাহিনকে সতর্ক করেছিলেন দলটির ব্যাটিং কোচ।

সে সময় ইউসুফের ওপর রেগে গিয়ে শাহিন আফ্রিদি বলেছিলেন, ‘আমাকে আমার মতো অনুশীলন করতে দিন। মাঝখানে কথা বলবেন না।’ পাকিস্তানি পেসারের এমন কথায় প্রতিক্রিয়া দেখান ইউসুফ। এতে সেখানেই দুজনের এক চোট হয়ে যায়।

এ ঘটনায় টিম ম্যানেজমেন্ট আফ্রিদিকে তিরস্কার করে এবং সবার সামনে ইউসুফের কাছে ক্ষমা চাইতে বলা হয়। শাহিন আফ্রিদি ক্ষমা চাইলে ঘটনাটি সেখানেই শেষ হয়ে যায় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সূত্রটি আরও জানিয়েছে, দলের মধ্যে শৃঙ্খলা ঠিক রাখার বিষয়টি কোচদের ওপর বর্তায়। সে সময় আফ্রিদির অসদাচরণে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে দলের মধ্যে কোনো বিভেদ আছে কিনা, সেটাও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

বিশ্বকাপ ও সাম্প্রতিক সিরিজগুলো নিয়ে পিসিবিতে প্রতিবেদন জমা দিয়েছে পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদ। সেখানে কিছু খেলোয়াড়ের উদাসীন মনোভাবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কোচ, এমনটাই জানিয়েছে সূত্রটি। এটি দলের পরিবেশের আরও অবনতি ঘটিয়েছে। পাকিস্তান দলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলার অভাব টিম ম্যানেজমেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

একই সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শাহিন আফ্রিদিকে বিবেচনা না করার সম্ভাবনা আছে। একই সঙ্গে দুই-তিনজন সিনিয়র ক্রিকেটারকেও বাদ দেওয়া হতে পারে সে সিরিজে। পরিবর্তে ঘরোয়া ক্রিকেটে যারা ভালো পারফর্ম করেছে, তাঁদের সুযোগ দিতে পারে পিসিবি। বাংলাদেশ সিরিজের আগে রাওয়ালপিন্ডিতে অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তান দল।

উল্লেখ্য, রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ২১ আগস্ট। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট থেকে।

 
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬