কলম্বিয়া-আর্জেন্টিনার ফাইনালে ব্রাজিলের ৫ রেফারি

১২ জুলাই ২০২৪, ০৯:৩০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
কোপা আমেরিকার ফাইনালের দুই দল

কোপা আমেরিকার ফাইনালের দুই দল © ফাইল ছবি

কোপা আমেরিকার ফাইনাল খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শিরোপার লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তবে এই দুই দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের ৫ জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) নিজেদের ওয়েবসাইট থেকে রেফারিদের নাম ঘোষণা করেছে কনমেবল। দক্ষিণ আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল নিজেদের ওয়েবসাইটে ফাইনালের পাশাপাশি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের রেফারিদের তালিকায় প্রকাশ করেছে।

কোপা আমেরিকা কর্তৃপক্ষ জানিয়েছে, রাফায়েল ক্লস থাকছেন মূল ম্যাচ রেফারি হিসেবে। তার পাশাপাশি এসিসট্যান্ট, ভিএআর মিলিয়ে মোট ৭ জন রেফারির মধ্যে ৫ জনই ব্রাজিলের রেফারি। এর পাশাপাশি থাকবে দুইজন প্যারাগুয়ের রেফারিও।

আগামী রোববার (১৫ জুলাই) ফ্লোরিডার হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে লড়বে আর্জেন্টিনা-কলম্বিয়া। তবে এ লড়াইয়ে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে পাবে না কলম্বিয়া। কলম্বিয়ার ফাইনালে ওঠার পেছনে বড় অবদান ছিল রাইটব্যাক দানিয়েল মুনোজের। গ্রুপ পর্বে রক্ষণ সামলানো ছাড়াও দুই গোল করেন তিনি। ব্রাজিলকে আটকে দেওয়ার ম্যাচে তিনিই ছিলেন কলম্বিয়ার নায়ক। কিন্তু লাল কার্ডের কারণে একাদশের গুরুত্বপূর্ণ এই সদস্যকে কাজে লাগাতে পারবেন না কোচ নেস্তর লরেঞ্জো।

এদিকে, শতভাগ নিশ্চিত না হলেও রিচার্ড রিওসকয়ে ফাইনালে না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। মাঝমাঠের বড় ভরসা এই ফুটবলার উরুগুয়ের বিপক্ষে মাঠ ছেড়েছেন ইনজুরিকে সঙ্গী করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাঁ পায়ের ইনজুরিতে পড়েন এই মিডফিল্ডার। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, এমন ইনজুরির পর ফাইনালে তাকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।

 
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬