জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিয়ে করলেন স্পিন অলরাউন্ডার রিশাদ

১১ জুলাই ২০২৪, ১০:৩২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
বিয়ের পিঁড়িতে বসেছেন রিশাদ

বিয়ের পিঁড়িতে বসেছেন রিশাদ © সংগৃহীত

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। বিশ্বকাপের পর বিরতিতে পাওয়া ২১ বছর বয়সী লেগ স্পিনার দিলেন আরেক সুসংবাদ-বিয়ের পিঁড়িতে বসেছেন রিশাদ। অবশ্য তিন দিন পর ২২ বছরে পা দিবেন তিনি। তার জন্ম ২০০২ সালের ১৫ জুলাই।

নিজের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিশাদ লিখেছেন, ‘গাঁটছড়া বেধেছি। উচ্ছ্বাসের সঙ্গে আনন্দের এই খবর জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ ভালোবাসা, আনন্দ ও অফুরন্ত আশীর্বাদে পূর্ণ হোক; এই প্রার্থনা করবেন।’ 

জানা গেছে, রিশাদের সদ্য বিবাহিত স্ত্রীর নাম সিদরাতুল মুনতাহা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন নীলফামারী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। মুনতাহার বাড়ি পাশের ইটাখোলা ইউনিয়নে। পারিবারিক আয়োজনে বিয়েটা অবশ্য হয়েছিল গত বছরের ১৩ জুলাইয়ে। আজ ছিল কন্যা-সম্প্রদানের দিন। শুক্রবার (১২ জুলাই) নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নের বাড়িতে একেবারে সীমিত আয়োজনে হবে রিশাদের বউ ভাত। 

 
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
close