কোপার সেমিতে আর্জেন্টিনার একাদশে আসতে পারে পরিবর্তন 

০৯ জুলাই ২০২৪, ১০:৩৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © ফাইল ছবি

কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে আর্জেন্টিনার সেমিফাইনালে একাদশে আসতে পারে পরিবর্তন। লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে একসঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দলটির কোচিং স্টাফরা। তবে সিদ্ধান্ত বদলে সেমিফাইনালে কানাডার বিপক্ষে হয়ত দুজনকেই দেখা যেতে পারে।

বুধবার (১০ জুলাই) সকালে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে  মাঠে নামবে আর্জেন্টিনা। এ ম্যাচ সামনে রেখে দলের ফরমেশন ও কৌশল নিয়ে নতুন করে ভাবছেন স্কালোনি। যেখানে দলে কিছু পরিবর্তন আনার কথাও বিবেচনা করছেন তিনি। 

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার একাদশে গোলরক্ষক হিসেবে যথারীতি থাকছেন ইমিলিয়ানো মার্টিনেজ। গোলরক্ষণের মতো রক্ষণেও কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এ ম্যাচে আর্জেন্টিনার রক্ষণদুর্গ সামাল দেবেন ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মলিনা ও নিকোলাস তালিয়াফিকো।

একপর্যায়ে আর্জেন্টাইন কোচরা নাকি রক্ষণে পরিবর্তন আনার কথা ভেবেছিলেন। কানাডার খেলার ধরনের কারণে এ পরিবর্তনের কথা ভেবেছিলেন তাঁরা। কিন্তু মার্কোস আকুনা পুরোপুরি ফিট না হওয়ার কারণে আপাতত হয়ত বেঞ্চেই বসতে হবে তাঁকে।

মিডফিল্ডে স্কালোনির নিশ্চিতভাবে যাঁদের খেলাবেন, তাঁরা হলেন রদ্রিগো দি পল ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। দুজন কোয়ার্টার ফাইনালে খুবই ভালো খেলেছেন। বড় প্রশ্ন হয়ে সামনে এসেছে এনজো ফার্নান্দেজের স্থলাভিষিক্ত কে হচ্ছেন, সেটা। এ তালিকায় বেশ কিছু সম্ভাব্য নাম আছে।

লিয়ান্দ্রো পারাদেস, জিওভান্নি লো সেলসো ও এজেকুয়েল পালাসিওসের মধ্যে স্কালোনি যে কোনো একজনকে বেছে নেবেন। তবে এ দায়িত্ব যাকেই দেওয়া হোক, তাঁর লক্ষ্য থাকবে কানাডার তারকা খেলোয়াড় আলফোনসো ডেভিসকে ঠেকানো। আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় হুমকিও কিন্তু এই ডেভিস।

অন্যদের মধ্যে আর্জেন্টিনা দলে নিকোলাস গঞ্জালেসের জায়গায় দি মারিয়ার একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি এর আগে ইকুয়েডরের বিপক্ষে শেষ আটের ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। ফরোয়ার্ড লাইনে মেসি ও দি মারিয়ার সঙ্গে দেখা যেতে পারে লাউতারো মার্তিনেজকে। এবারের কোপায় সর্বোচ্চ ৪ গোল করে তিনি এখন সবার ওপরে। ইকুয়েডরের বিপক্ষে  ভালো খেলতে পারলেও তাঁর ওপরই হয়ত ভরসা রাখবেন আর্জেন্টিনা কোচ।

 
ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence