ভারতের নতুন কোচ হলেন গৌতম গম্ভীর

০৯ জুলাই ২০২৪, ১০:১২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
 গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর © ফাইল ছবি

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল দ্রাবিড় অধ্যায়। এরপরই শুরু হয়েছে জল্পনা কে হতে যাচ্ছেন ভারতের নতুন কোচ। গুঞ্জনটা ছিল বেশ আগে থেকেই। রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর ভারতের জাতীয় দলের কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর, ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছিল এমনটাই। সেটাই সত্যি হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিসিসিআই সেক্রেটারি জয় শাহ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

জানা গেছে, আগামী সাড়ে তিন বছরের জন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পেলেন গম্ভীর। বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।

জয় শাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গৌতম গম্ভীরকে প্রধান কোচের খবর নিশ্চিত করে লেখেন, ‘অনেক আনন্দের সঙ্গে আমি ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে মিস্টার গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক দিনের ক্রিকেট দ্রুত পরিবর্তিত হচ্ছে, গৌতম এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন। তার ক্যারিয়ারে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি বিশ্বাস করি ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে গৌতম আদর্শ।’

তিনি আরও লিখেছেন, ‘টিম ইন্ডিয়ার জন্য তার স্পষ্ট ভিশন, বিশাল অভিজ্ঞতার কারণে তাকে এই রোমাঞ্চকর ও সবচেয়ে আকাঙ্ক্ষিত কোচিংয়ের ভূমিকায় সঠিক ব্যক্তি হিসেবে বসিয়েছে। তার এই নতুন যাত্রায় বিসিসিআই পূর্ণ সমর্থন করে।’

আগে কোচিং করানোর অভিজ্ঞতা নেই গম্ভীরের। তবে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির মেন্টর ছিলেন তিনি। সম্প্রতি তার হাত ধরে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় সাবেক ওপেনার।

 
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬