ইউরো থেকে রোনালদোর বিদায়, পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স 

০৬ জুলাই ২০২৪, ০৭:৪৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স 

পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স  © সংগৃহীত

কোয়ার্টার ফাইনালেই ইউরোতে পথচলা শেষ হলো পর্তুগালের। টাইব্রেকারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের। এর ফলে সেমিফাইনালে উঠলো ফ্রান্স। এটা ক্যারিয়ারের শেষ ইউরো তা আগেই জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষটা যেন ভালো হয় তার জন্য চেষ্টাও চালিয়েছিলেন। কিন্তু হয়নি। শেষটা রাঙাতে পারলেন না তিনি। 

হামবার্গে শুক্রবার ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফ্রান্স। যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনালদো আর এমবাপ্পে। খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ ছিল সাদামাটা। তেমন একটা আক্রমণ করতে দেখা যায়নি কোনো দলকেই। প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেনি তাদের কেউ। দুই একটা আক্রমণ থাকলেও তাতে ছিল না ধার। এভাবেই গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল প্রথমার্ধের মতোই। তবে ম্যাচের বয়স ঘণ্টার কাঁটায় পৌঁছানোর পর খেলায় কিছুটা রঙ বদল হয়। ৬২ মিনিটে জোয়াও কানসেলোর দারুণভাবে বাড়ানো বল ধরে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি বক্সে ঢুকে শট নিলে যার শুরু, যদিও গোল আসেনি।

এর চার মিনিট পর ৬৬ মিনিটে কোলো মুয়ানি অনেকটা একা পেয়ে যান কস্তাকে। কিন্তু তাতেও গোলের দেখা পায়নি বল, তার শট যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। এর পাঁচ মিনিট পর এদুয়ার্দো কামাভিঙ্গার সামনেও বাধা ছিল শুধু পর্তুগাল গোলকিপার। কিন্তু তিনিও সফল হতে পারেননি।।

দশ মিনিটের মধ্যে দুই দলের চারটি সুযোগ নষ্টের মাধ্যমে খেলা বেশ জমে ওঠে। তবে নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি কেউই। তাতে গোলশূন্য শেষ হয় ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এখানেও মেলেনি গোলের দেখা। এবারও ফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে পর্তুগালকে ৫-৪ গোলে হারিয়ে ইউরো কাপের সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।

এর মধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরো কাপ শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

 
ট্যাগ: ফুটবল
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence