‘মাইনর’ স্ট্রোক করেছেন তামিমের ভাই নাফিস ইকবাল

০৫ জুলাই ২০২৪, ০৬:৫৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
তামিম ইকবালের সঙ্গে নাফিস ইকবাল

তামিম ইকবালের সঙ্গে নাফিস ইকবাল © ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান, জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল স্ট্রোক করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় বিকেল ৪টার দিকে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ভোরে বন্দর নগরীতে নিজের বাসায় অসুস্থ হলে সেখানে পরীক্ষায় স্ট্রোকের বিষয়টি নিশ্চিত হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

জানা গেছে, গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন নাফিস। তবে আজ তার অবস্থার অবনতি হলে প্রথমে চট্টগ্রামের এক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় আনা হয়েছে। নাফিসকে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হবে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে। তাকে বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালের ভর্তি করা হবে।

তার অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।’

২০২২ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাফিস। পরে তাকে করা হয় লজিস্টিকস ম্যানেজার। বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে নাফিসের।

আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন বড় করতে পারেননি তিনি। ২০০৩ সালে ওয়ানডেতে অভিষিক্ত এই খেলোয়াড় শেষ ওয়ানডে খেলেন ২০০৫ সালে। আর ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া নাফিস শেষ টেস্ট খেলেন ২০০৬ সালে।

 
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬