প্রধানমন্ত্রী ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন রবিবার

২১ অক্টোবর ২০১৮, ১০:৪৬ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার ৬৬টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করবেন। যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা করবে। গণভবন থেকে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্টেডিয়ামের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে এসব তথ্য জানা গেছে।

পিএমও সূত্র জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে ৬৬টি মিনি স্টেডিয়ামের নামকরণ করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় এই ৬৬টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী একই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কমপ্লেক্সে একটি মাল্টিস্পোর্ট ইনডোর কমপ্লেক্স এবং ৬ জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্রও উদ্বোধন করবেন।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী এ প্রকল্পের প্রথম ধাপে ১৩১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই প্রকল্পটি ২০১৫ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন লাভ করে। দেশের খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে প্রতিটি উপজেলায় ১২৩ কোটি টাকা ব্যয়ে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9