আর্জেন্টিনার কোপার দল থেকে বাদ তিন তারকা খেলোয়াড়

১৬ জুন ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০৪ AM
কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা

কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা © গোল ডটকম

আর্জেন্টাইন তারকা ফুটবলার আলেহান্দ্রো গারনাচো কোপা আমেরিকার দলে জায়গা করে নিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ এক মৌসুম কাটানোর পর এ সুখবর পেলেন তিনি। তার ক্লাব সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজও দলে আছেন। যদিও চোটের কারণে অনেক ম্যাচ মিস করেছেন। তবে দল থেকে বাদ পড়েছেন তিন তারকা ফুটবলার।

কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। এর আগে প্রাথমিকভাবে ২৯ জনের দল ঘোষণা করেছিল। সে দল থেকে বাদ পড়েছেন রক্ষণভাগের লিওনার্দো বালের্দি ও ভ্যালেন্টিন বারকো। বাদ পড়েছেন কাতারে বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল কোরেয়াও। তবে টিকে গেছেন লুকাস কুয়ার্তা।

দলের নেতৃত্ব থাকছে লিওনেল মেসির কাঁধে। তাঁর নেতৃত্বেই কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ কুঁচকির চোটে অস্ত্রোপচার করালেও কোপা আমেরিকার দলে আছেন। আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২৬ জুন চিলি ও ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ খেলবেবর্তমান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি।

আরো পড়ুন: মেসি-মার্টিনেজের জোড়া গোল, গুয়েতেমালাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকলোসা তালিয়াফিকো, গঞ্জালো মন্তিয়েল, লুকাস কুয়ার্তা, মার্কোস আকুনিয়া, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, গুইদো রদ্রিগেজ।

ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেস, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬