মেসি-মার্টিনেজের জোড়া গোল, গুয়েতেমালাকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫ জুন ২০২৪, ০৮:২৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
দুটি করে গোল করেছেন লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ

দুটি করে গোল করেছেন লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ © গোল ডটকম

কোপা আমেরিকার আগে প্রীতি ম্যাচে গুয়েতেমালাকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ৪-১ গোলে বড় জয় পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। মেসি ও মার্টিনেজের জোড়া গোলে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। আগামী ২১ জুন থেকে মাঠে গড়াবে কোপা আমেরিকা। 

মূল লড়াইয়ে নামার আগে অংশগ্রহণকারী দলগুলো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে। এতে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল। শেষ প্রীতি ম্যাচে পেল বড় জয়।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের ল্যান্ডওভারে ফেডএক্স ফিল্ডে শনিবারের (১৫ জুন) খেলাটি গড়ায় বাংলাদেশ সময় সকাল ৬টায়। দলের হয়ে দুটি করে গোল করেছেন লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ। গুয়েতেমালার গোলটি ছিল আত্মঘাতি।

আরো পড়ুন: বৃষ্টির বাগড়ায় কপাল পুড়ল পাকিস্তানের, সুপার এইটে যুক্তরাষ্ট্র

খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় গুয়েতেমালা। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান লিসান্দ্রো মার্টিনেজ। তবে ম্যাচের ১২তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। এরপর উভয় দলই গোলের জন্য পাল্টাপাল্টি আক্রমণ চালায়।

৩৯তম মিনিটে গুয়েতেমালার খেলোয়াড় ডি-বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মেসি বল এগিয়ে দেন লাউতারো মার্টিনেজের দিকে। সেখান থেকে গোল করে দলকে লিড এনে দেন মার্টিনেজ। ৬৫ মিনিটে ফের গোল করেন লাউতারো মার্টিনেজ। আর ৭৫ মিনিটে মেসি করেন শেষ গোল।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬