বৃষ্টির বাগড়ায় কপাল পুড়ল পাকিস্তানের, সুপার এইটে যুক্তরাষ্ট্র

১৫ জুন ২০২৪, ১২:০৬ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM

© সংগৃহীত

বৃষ্টির কারনে টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-যুক্তরাষ্ট্র ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। আর এর জেরে কপাল পুড়েছে পাকিস্তানের। অন্যদিকে সুপার এইটে জায়গা করে নিয়েছে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচটি আর মাঠে গড়ায়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

এতে ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়ে সুপার এইট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে বর্তমানে বাবরদের পয়েন্ট ২। পরের ম্যাচে জিতলেও তারা আর সুপার এইটে যেতে পারছে না। 

ফ্লোরিডায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তার ৩০ মিনিট আগে ছিল টস। তবে বার বার বৃষ্টির বাগড়া আর ভেজা আউট ফিল্ডের কারণে টসের জন্যই সময় নির্ধারণ করতে পারছিলেন না ম্যাচ অফিসিয়ালরা। শেষ পর্যন্ত আর টসই হয়নি। আর প্রায় ৩ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়েও আউটফিল্ড খেলার উপযুক্ত করতে না পারায় ম্যাচটি হয় পরিত্যক্ত।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬