ম্যানসিটির দুর্গ ভেঙে সেমিতে রিয়াল মাদ্রিদ

১৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৭ PM
জয়ের পর রিয়াল মাদ্রিদ

জয়ের পর রিয়াল মাদ্রিদ © সংগৃহীত

নির্ধারিত সময় শেষে স্কোরলাইন ছিল ১-১। প্রথম লেগের ম্যাচ অমীমাংসিত থাকায় তা অতিরিক্ত সময়ে গড়ায়। তাতেও ফল না আসায় দুই লেগ মিলিয়ে ৪-৪ ব্যবধানে সমতা থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। ম্যানচেস্টার সিটিকে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে ম্যানসিটির বিপক্ষে প্রথম লেগে ৩-৩ গোলের সমতা করেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগ নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে শেষ হয়। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৪-৪। ম্যানসিটি-রিয়াল ম্যাচ তাই অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু ঘরের মাঠে ১২০ মিনিটেও লস ব্লাঙ্কোসদের রক্ষণ দূর্গ ভেঙে জিততে পারেনি সিটিজেনরা। 

ইতিহাদ স্টেডিয়ামে ১২তম মিনিটে রদ্রিগো গোল করে মাদ্রিদকে এগিয়ে দেন। ছোট পাসে খেলা ম্যানসিটি রিয়ালের লো ব্লক ডিফেন্স ভাঙতে পারছিল না। তবে ম্যাচের ৭৬ মিনিটে সমতা সূচক গোলটি করে ম্যাচ জমিয়ে তোলেন কেভিন ডি ব্রুইনি। ১২০ মিনিটের লড়াইয়ে আর কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারে প্রথম শটে গোল পায় ম্যানসিটি। জালে বল পাঠান হুলিয়ান আলভারেজ। কিন্তু শুরুতেই ভুল করে বসে রিয়াল। লুকা মডরিচের শট ফিরিয়ে দেন এদেরসন। কিন্তু মাদ্রিদ গোলকিপার আন্দ্রি লুনিন সিলভা ও কোভাচিচের টানা দুটি শট প্রতিহত করে ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেন।

গত মৌসুমে এই মাঠেই সেমির ফিরতি লেগে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠার পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল সিটি। এবার তাদের শিরোপা ধরে রাখার অভিযান থেমে গেল শেষ আটেই। ফলে শেষ হয়ে গেল তাদের ট্রেবল জয়ের স্বপ্নও। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

 
ট্যাগ: ফুটবল
গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬