যেসব আমল দিয়ে শবে কদরের রাত সাজানোর পরামর্শ মুশফিকের

০১ এপ্রিল ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। তাই এই রাতটি মুসলমানদের জন্য ভাগ্য রজনী হিসেবে সম্মানিত। পবিত্র কোরআনুল কারিম নাজিলের মাধ্যমে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই রাতকে হাজারের মাসের চেয়ে শ্রেষ্ঠ উত্তম ও মহা সম্মানিত রাত হিসেবে আমারদের জন্য দান করেছেন। তবে রমজানের শেষ ১০ রাত যেসব আমল দিয়ে সাজাতে হবে তা জানিয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম।

রোববার (৩১ মার্চ) রাতে মুশফিকুর রহিম ফেসবুকে কদরের রাত নিয়ে একটি পোস্ট করেন। 

মুশফিক তার পোস্টে লেখেন, 'আসসালামুআলাইকুম। আজ থেকে কদরের রাত শুরু। আগামী দশটি রাত এর যে কোন একটিতে মহিমান্বিত সেই লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম! সেই রাতে যে কেউ কোন নেক আমল করবে তা তার আমলনামায় ৮৪ বছর যাবত প্রতিদিন করতে থাকা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ!'

কোন কোন নেক আমল করে আমরা নিজেদের কদরের রাত সাজাতে পারি তার একটি তালিকা লিখে দিয়েছেন মুশফিক।

তিনি লেখেন, 'আমরা নিম্নে উল্লেখিত কিছু নেক আমল দিয়ে আমাদের এই কদরের রাতগুলো সাজাতে পারি ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুন।
১. দান ( কমপক্ষে ১ টাকা হলেও)
২. নামাজ ( অন্তত দুই রাকাত)
৩. দুআ (গোটা উম্মাহর জন্য)
৪. ৩ বার সূরা ইখলাস পড়া (কুরআন খতমের নিয়তে)
৫. কুরআন তিলাওয়াত ও মুখস্ত (হিফজের নিয়তে)
৬. রোজাদারকে ইফতার প্রদান (একটা খেজুর দিয়ে হলেও)
৭. তালিম+দ্বীনের দাওয়াত
৮. যিকির আজকার

দ্রষ্টব্য: কারো কথা শুনে কেউ নেক আমল করলে উক্ত ব্যক্তির জন্য আমলকারীর সমপরিমাণ সওয়াব লাভ হয় সুবহানাল্লাহ। তাই আসুন আজই আমরা এই কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেই। জাযাকাল্লাহ খায়ার।'  

হারেদি ইহুদি নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, নেপথ্যে কী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9