রোনালদোর ৬৪তম হ্যাটট্রিকে আল নাসরের বড় জয়

৩১ মার্চ ২০২৪, ১১:১৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১২ PM
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারে ৬৪তম হ্যাটট্রিক করে নিজ দল আল নাসরকে বড় জয় এনে দিয়েছেন বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার (৩০ মার্চ) আল আওয়াল স্টেডিয়ামে আল-তাইকে উড়িয়ে দিয়েছে আল নাসর। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
 
সময়টা ভালো যাচ্ছিল না রোনালদোর। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে আল নাসর বাদ পড়ার পর আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের জার্সিতেও সময়টা ভালো কাটেনি তার। সুইডেনের বিপক্ষে ৫-২ গোলের জয়ের দিনে স্কোয়াডেই ছিলেন না ৩৯ বছর বয়সী রোনালদো। স্লোভেনিয়ার বিপক্ষে একাদশে ফিরলেও সে ম্যাচে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল।

বিরতি শেষে ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো। এই ম্যাচের শুরু থেকেই ছন্দে থাকা রোনালদো প্রথমার্ধে গোলের দেখা পাননি। তবে দ্বিতীয়ার্ধে চমৎকার হ্যাটট্রিক উপহার দিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার। হ্যাটট্রিক সংখ্যায় চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে আরও পেছনে ফেললেন তিনি।

ঘরের মাঠে ২০তম মিনিটেই এগিয়ে যায় আল নাসর। তবে দুই মিনিট পরেই সমতা টানে আল তাই। গোলের দেখা পান ডাচ ফরোয়ার্ড ভার্জিল। ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। এরপর ১০ জনে পরিণত হওয়া আল তাইয়ের জালে রীতিমতো গোল উৎসব করে আল নাসর।

প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুলরাহমানের গোলে এগিয়ে যায় আল নাসর। বিরতির পর একের পর এক এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান রোনালদো। ৬৪তম মিনিটে পেয়ে যান প্রথম গোলের দেখাও। সাদিও মানের পাসে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ৩৯ বছর বয়সী পর্তুগিজ তারকা।

৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান রোনালদো। সতীর্থের শটে বল পোস্টে লেগে ফিরলে কাছ থেকে বল জালে পাঠান পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী। ৮৭তম মিনিটে দারুণ হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক।  

আল নাসরের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে ৪টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। আর ৩০ বছর হওয়ার পর তার হ্যাটট্রিক হলো ৩৪টি। সবমিলিয়ে এ মৌসুমে আল নাসরের হয়ে মোট ৩৩টি গোল হলো রোনালদোর।  

এ নিয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট হলো লিগের দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের। আর ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।

 
ট্যাগ: ফুটবল
হারেদি ইহুদি নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, নেপথ্যে কী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9