সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৮ মার্চ ২০২৪, ১০:০৫ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM

© সংগৃহীত

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। এই সিরিজে একবারও টসে জেতেনি বাংলাদেশ। সোমবার (১৮ মার্চ) ম্যাচটি শুরু হয়েছে সকাল ১০টায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ১ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ছয় উইকেটে জিতেছে বাংলাদেশ। তবে পরের ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। এ ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনার লিটন দাস বাদ পড়েছেন দিন দুয়েক আগে। তার বদলে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির খবর ভেসে আসে গতকাল। তার জায়গায় এসেছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। আর দুই ম্যাচে ব্যর্থতার কারণে বাদ গিয়েছেন তাইজুল ইসলাম। দলে ঢুকেছেন লেগস্পিনার রিশাদ হোসেন। 

সফরকারী শ্রীলঙ্কার একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরিতে পড়া দিলশান মাদুশঙ্কার বদলে একাদশে এসেছেন মাহিশ থিকশানা। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9