ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ PM
আয়েশার মরদেহ

আয়েশার মরদেহ © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে আয়েশা নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধীতপুর এলাকার নানা মন্তাজের বাড়িতে মাটির ঘরে ঘুমিয়ে ছিল শিশু আয়েশা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মাটির দেয়াল ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বদলি আবেদনে ভোগান্তি, ঢাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে শিক্ষকরা

জানা গেছে, নিহত আয়েশার বাবার বাড়ি উপজেলার বিরুনিয়া এলাকায়। সে তার মা ফারজানার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। নিহত আয়েশা, সিদ্দিক ও ফারজানা দম্পতির মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন।

প্রধানমন্ত্রীর কাছে বেসরকারি শিক্ষকদের কষ্ট ও জাতীয়করণের তথ…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বেতন ও অবসর ভাতার জন্য অফিসে অফিসে ঘোরাঘুরি করতে …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের ইএফটি কবে থেকে চালু হচ্ছে, জানাল মাদ্রাসা শিক্ষা …
  • ০৫ অক্টোবর ২০২৬
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬