তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন তানজিম হাসান

১৭ মার্চ ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM
তানজিম হাসান সাকিব

তানজিম হাসান সাকিব © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
 
মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে টাইগার শিবিরে দুঃসংবাদ। শেষ ওয়ানডের দল থেকে ছিটকে পড়েছেন পেসার তানজিম হাসান সাকিব। হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটে খেলা হবে না তানজিমের।

ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে আজ অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তানজিম সাকিব। ফলে তার আর এই সিরিজে খেলা হচ্ছে না। ঢাকায় ফিরে আসছেন ২১ বছর বয়সী এই পেসার।

তানজিমের ছিটকে পড়া বাংলাদেশের জন্য বড় ধাক্কাই। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পান এই পেসার। এর মধ্যে প্রথম ওয়ানডেতে ৩ উইকেট শিকার করে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন।

যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
close