লিটনকে দল থেকে বাদ দেওয়ার কারণ জানালেন প্রধান নির্বাচক

১৬ মার্চ ২০২৪, ০৪:৪৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৫১ PM

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। জাকের আলি অনিক তার বদলে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন। শনিবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

লিটনের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘যেহেতু সিরিজ চলছে, পরিবর্তনের খুব বেশি সুযোগ ছিল না। তবে নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সাথে আর রাখছি না। দলে আগে থেকে এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিম রয়েছে, যারা ওপেন করতে পারে। আরেকজন ওপেনার আছে সৌম্য সরকার। লিটনকে যখন স্কোয়াডে অন্তর্ভুক্ত করলাম না, তখন এই জায়গায় নতুন করে কোনো ওপেনারের প্রয়োজন দেখিনি। ইতোমধ্যে দুটি অপশন আছে এর মধ্যে একটি আমাদের কোচ-ক্যাপ্টেনকে বেছে নিতে হবে।’

তিনি আরও জানান ‘এই সিলেকশন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ-ক্যাপ্টেনের মতামত নিয়েছি। আমরা দেখেছি লিটনের পরিবর্তে দলে যদি মিডল অর্ডারে কাউকে সংযোজন করা যায়, সেখানে একটা গ্যাপ আছে। সেখানে অনিককে মনে করেছি এই জায়গায় যথার্থ হবে। সাদা বলে সে টি-২০ খেলেছে, রান করেছে, রান পেয়েছে ডিপিএলেও। একাধিক ভূমিকা পালন করতে পারে, মিডল অর্ডারে ওপরের দিকে খেলতে পারে আবার ফিনিশারের ভূমিকাও পালন করতে পারে।’

ট্যাগ: ক্রিকেট
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬