শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের সহজ জয়

১৩ মার্চ ২০২৪, ১০:১৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
আজকের সেঞ্চুরিটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়

আজকের সেঞ্চুরিটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় © সংগৃহীত

চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫৫ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম বলেই বোল্ড হন ওপেনার লিটন দাস। পরে ব্যর্থ হয়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও চারে নামা তাওহীদ হৃদয়। বাংলাদেশ ২৩ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে নাজমুল শান্ত সেঞ্চুরি করে দলকে ৬ উইকেটে জয় এনে দিয়েছেন।

বাংলাদেশ ৪৪ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত অপরাজিত ১২২ রানে আর তার সঙ্গী মুশফিক করেছেন ৭৩ রান। এর আগে মাহমুদউল্লাহ ৩৭ রান করে ফিরেছেন। সৌম্য ও ‍হৃদয় ৩ রান করে যোগ করেন।

লঙ্কানদের বিপক্ষে হাঁকানো দারুণ এই সেঞ্চুরিটি শান্তর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়। এদিন ১১ চার আর ১ ছক্কায় সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি।

এর আগে গেল বছরের ৩ সেপ্টেম্বর সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শান্ত। সে হিসেবে ৬ মাস পর আবার সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের লাহোরে সেই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন শান্ত।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9