বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

১৩ মার্চ ২০২৪, ০৬:৪১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© সংগৃহীত

শ্রীলঙ্কার দুই ওপেনার আক্রমণাত্নক শুরু করলেও তানজিম সাকিবের তিন শিকারে ম্যাচে ফেরে বাংলাদেশ। পরে মেহেদী মিরাজ ব্রেক থ্রু দেন। অধিনায়ক কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগে ওই ধাক্কা সামলে ওঠেন। লঙ্কানদের রান দুইশ’ হওয়ার আগে ওই জুটি ভাঙেন তাসকিন। পরে আর সুবিধা করতে পারেনি সফরকারীরা। ৪৮.৫ ওভারে ২৫৫ রান তুলে অলআউট হয়ে গেছে।  

এর আগে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুন নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দো যথাক্রমে ৩৬ ও ৩৩ রান যোগ করেন। সাদেরা সামারাবিক্রমা ৩ রান করে ফিরে যান। চারিথা আশালঙ্কা আউট হন ১৮ রান করে। অধিনায়ক কুশল মেন্ডিস ৭৫ বলে একটি ছক্কা ও পাঁচটি চারে ৫৯ রান করেন।  

দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সপ্তম ওয়ানডে খেলতে নামা জানিথ লিয়ানাগে। তিনি ৬৯ বলে তিনটি ছক্কা ও দুই চারের শটে ওই রান করেন। হাসারাঙ্গা যোগ করেন ১৩ রান। দলটির লোয়ার অর্ডার ব্যর্থ না হলে রান আরও বড় হতে পারতো।

বাংলাদেশ দলের হয়ে প্রথম তিন উইকেট নেন তানজিম সাকিব। পরে তাসকিন ও শরিফুল তিনটি করে উইকেট তুলে নেন। নতুন বলে শরিফুল ভালো বোলিং করলেও এই ম্যাচে স্লগে ধাক্কা দিয়েছেন তিনি। অন্য উইকেটটি দখলে নেন মেহেদী মিরাজ।

শেরপুরে হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত, প্রধান অভ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে জাতীয় দলের খেলা দেখার সুযোগ  পেলেন মেহেরপুরের শাহরি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশে এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি বাতিল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিতে প্রতি ইউনিয়নের ১৩ মসজিদ নির্ধার…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বজ্রপাতে মাটির দেয়াল ভেঙে শিশুর মৃত্যু
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9