ক্রিকেটে বাগেরহাটকে হারিয়ে ১১০ রানে জয়ী সাতক্ষীরা জেলা দল

০৭ মার্চ ২০২৪, ০৯:১৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
জয়ী সাতক্ষীরা জেলা

জয়ী সাতক্ষীরা জেলা © টিডিসি ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে ৪২ তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ)  সাতক্ষীরা জেলা বনাম বাগেরহাট জেলার ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় বাগেরহাট জেলা টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। সাতক্ষীরা জেলা ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ২৭৪ রান করে। সাতক্ষীরা জেলা দলের রানা ৭২*, আসিফ ৬৭, রাসেল ৪৫ ও ফারুক ৩৫ রান করে। 

জবাবে বাগেরহাট জেলা দল ব্যাট করতে নেমে ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৪ রান করে। সাতক্ষীরা জেলা দলের আশরাফুল ও অনি ৩টি করে এবং সোহেল ২টি উইকেট লাভ করে। ফলে সাতক্ষীরা জেলা ১১০ রানে জয়লাভ করে। 

ট্যাগ: ক্রিকেট
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬